About Us
আমাদের সম্পর্কে

ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশী কো-অর্ডিনেটর হিসেবে ২০১৯ সাল থেকে দেশে ফিলিস্তিন ও মসজিদে আকসার পক্ষে জনমত গঠনে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন উস্তায মুহাইমিনুল হাসান রিয়াদ। এই সকল কার্যক্রমকে আরও সু সংগঠিত করে বাংলাদেশের সামাজিক উন্নয়নে কাজ কারার দিক নির্দেশনা আসে ওলামা পরিষদ থেকে, এরই ধারবাহিকতায় বাংলাদেশে একটি প্লাটফর্ম তৈরির সিদ্ধান্ত গ্রহণ করি। এতে ওলামা পরিষদের প্রেসিডেন্ট শাইখুল হাদিস আল্লামা ড. নাওয়াফ তাকরুরী হাফিযাহুল্লাহ সকল বিষয়ে তদারকি করেন; অতঃপর ২০২২ সালের ১৫ ই আগষ্ট ইস্তানবুলের একটি আন্তর্জাতিক যুবসম্মেলনে 'ইন্তিফাদা ফাউন্ডেশন' এর উদ্বোধনী প্রোগ্রামের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে, যে সম্মেলনে ৪০ টি দেশের ৩০০+ ডেলিগেট ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল।

সম্পূর্ণ প্রকল্পসমূহ

চলমান প্রকল্পসমূহ

মুজাহীদ ভাইদের জন্য সহায়তা

মুজাহীদ ভাইদের জন্য সহায়তা

২০২৩ সালের ৭ অক্টোবরে গাজ্জায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ৯ ই অক্টোবর ফিলিস্তিন ওলামা পরিষদের নির্দেশে আমরা মুজাহীদ ভাইদের জন্য কালেকশন এর ঘোষণা দেই এবং ১৫ ই অক্টোবর আমরা প্রথম ধাপে মুজাহীদ ভাইদের কাছে আমানত হস্তান্তর করি এবং ২৭ এ অক্টোবর ২০২৩ দ্বিতীয় ধাপের আমানত হস্তান্তর করি, এভাবে করে প্রতি মাসে ১ কিংবা ২বার করে ধারাবাহিক ভাবে বর্তমান সময় পর্যন্ত মুজাহীদ ভাইদেরকে আপনাদের আমানত পৌঁছে দিচ্ছি এবং যতদিন কুদস মুক্তির এ সংগ্রাম চলমান থাকবে ততদিন আমাদের এ প্রজেক্ট চলবে ইংশাআল্লাহ।

গাজ্জায় মানবিক সহায়তা

গাজ্জায় মানবিক সহায়তা

গাজ্জায় মানবিক সেবামূলক কাজ হিসেবে আমরা গাজ্জায় খাদ্য, শুকনো খাবার, রান্না করা খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, এমন ৩০+ প্রজেক্ট গাজ্জার নিরস্ত্র মানুষদের জন্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ।

কুদস সপ্তাহ বাস্তবায়ন

কুদস সপ্তাহ বাস্তবায়ন

প্রতি বছর আরবী রজব মাসের সর্বশেষ সপ্তাহকে আন্তর্জাতিক কুদস সপ্তাহ হিসেবে নির্ধারণ করা হয়, সেখানে রয়েছে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম শ্রেষ্ঠ মু'জিজা তথা লাইলাতুল মি'রাজ ও হাজারো আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম এর গ্রান্ড সম্মেলন কেন্দ্র বিন্দু। ফলে এই মহান সপ্তাহটিই কুদস সপ্তাহ হিসেবে যথাযথ সম্মান ও মর্যাদাপূর্ণ হয়েছে। সন্ত্রাসী রাষ্ট্র ইজরায়েল কর্তৃক ফিলিস্তন ও মসজিদে আকসার জবর দখলের বিরুদ্ধে জনসচেতনতা ও ফিলিস্তিনি জনগনের অধিকার পুনরুদ্ধারের সাথে একাত্মতা প্রকাশে ফিলিস্তিন ওলামা পরিষদের নেতৃত্বে বাংলাদেশে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২০২১ সাল থেকে কুদস সপ্তাহ পালন করে আসছি।

আমাদের উদ্যোগসমূহ অন্বেষণ করুন

আমাদের কার্যক্রম

মুজাহীদ ভাইদের জন্য প্রজেক্টঃ

মুজাহীদ ভাইদের জন্য প্রজেক্টঃ

২০২৩ সালের ৭ অক্টোবরে গাজ্জায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ৯ ই অক্টোবর ফিলিস্তিন ওলামা পরিষদের নির্দেশে আমরা মুজাহীদ ভাইদের জন্য কালেকশন এর ঘোষণা দেই এবং ১৫ ই অক্টোবর আমরা প্রথম ধাপে মুজাহীদ ভাইদের কাছে আমানত হস্তান্তর করি এবং ২৭ এ অক্টোবর ২০২৩ দ্বিতীয় ধাপের আমানত হস্তান্তর করি, এভাবে করে প্রতি মাসে ১ কিংবা ২বার করে ধারাবাহিক ভাবে বর্তমান সময় পর্যন্ত মুজাহীদ ভাইদেরকে আপনাদের আমানত পৌঁছে দিচ্ছি এবং যতদিন কুদস মুক্তির এ সংগ্রাম চলমান থাকবে ততদিন আমাদের এ প্রজেক্ট চলবে ইংশাআল্লাহ।

গাজ্জায় খাদ্য সামগ্রী বিতরণ

গাজ্জায় খাদ্য সামগ্রী বিতরণ

গাজ্জায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে অসহায় ও নিরস্ত্র সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমরা গাজ্জায় ৩০টিরও বেশি খাদ্য ও ত্রাণভিত্তিক প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার, রান্না করা খাবার এবং দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আমাদের এসব উদ্যোগ গাজ্জার খাদ্যসংকটে আক্রান্ত মানুষদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত হয়ে আসছে।

গাজ্জায় এতিমদের প্রজেক্ট

গাজ্জায় এতিমদের প্রজেক্ট

গাজ্জায় ফিলিস্তিন ওলামা পরিষদের তত্ত্বাবধানে থাকা ১৪১ জন এতিম শিশুর জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব শিশুর পরিবারের সকল সদস্য শহীদ হয়েছেন এবং শিশুরাই তাদের পরিবারের একমাত্র জীবিত সদস্য। এই মানবিক কার্যক্রমের আওতায় শিশুদের জন্য খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহায়তা এবং ২০২৫ সালের রমজান মাসের ঈদ উপলক্ষে প্রয়োজনীয় পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মৌলিক চাহিদা পূরণ এবং ঈদের আনন্দে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

গাজ্জায় নগদ অর্থ বিতরণ

গাজ্জায় নগদ অর্থ বিতরণ

গাজ্জায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে ত্রাণ কার্যক্রমের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ও সংকটাপন্ন রোগীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই উদ্যোগের আওতায় হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সংক্রান্ত খরচ ও জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ উদ্দেশ্যে মোট ২টি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে, যা রোগী ও তাদের পরিবারগুলোর আর্থিক চাপ লাঘবে সহায়ক ভূমিকা পালন করেছে।

ভিডিও গ্যালারি

প্রথম খাদ্য সহায়তা কার্যক্রম, ডিসেম্বর ২০২৩

বৃহৎ পরিসরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম

বাস্তুচ্যুত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ-২০২৫

মাহে রমজানে গাজ্জায় নগদ অর্থ বিতরণ-২০২৬

আল্লামা ড. নাওয়াফ তাকরুরী হাফি.-২০২৩

গাজ্জায় সৌরবিদ্যুৎচালিত পানি সরবরাহ প্রকল্প

গ্যালারি

JU Program
JU Program
JU Program
JU Program
JU Program
JU Program
JU Program
DU Program